বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

স্পেনে করোনার টিকা প্রদান শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস প্রতিরোধে স্পেনে টিকা প্রদান কর্মসূচি শুরু হয়েছে। স্থানীয় সময় রোববার সকাল ৯টায় কাস্তিয়া-লা মাঞ্চা প্রদেশের গুয়াদালাখারা শহরের লস ওলমস রোডের একটি বয়স্ক কেন্দ্রে আরাসেলি রোসারিও হিদালগো নামের ৯৬ বছর বয়সী একজন বৃদ্ধা সর্বপ্রথম এ টিকা গ্রহণ করেন।

আর দ্বিতীয় টিকা গ্রহণকারী ব্যক্তি হলেন ওই বয়স্ক কেন্দ্রে ১০ বছর ধরে কাজ করা স্বাস্থ্যসেবা সহকারী মনিতা তাপিয়াস (৪৮)। কেন্দ্রটিতে ৭০ জন বৃদ্ধ রয়েছেন, যাদের মধ্যে ৬০ জন রোববার ফাইজার-বায়োএনটেকের টিকা গ্রহণ করেন।

স্পেনে করোনা ভাইরাস প্রতিরোধে টিকা গ্রহণকারী প্রথম বৃদ্ধা আরাসেলি রোসারিও হিদালগো টিকা গ্রহণের কয়েক মিনিট পর তার প্রতিক্রিয়ায় সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এ ভাইরাস থেকে আমরা মুক্তি পেতে পারি কিনা, দেখা যাক।’ টিকা গ্রহণের পর তার কোন সমস্যা হচ্ছে কি না, রাষ্ট্রীয় সম্প্রচার টিভি চ্যানেলের এক সংবাদকর্মীর প্রশ্নের জবাবে আরাসেলি বলেন, তিনি খুব স্বাচ্ছন্দ্যবোধ করছেন।

দ্বিতীয় টিকা গ্রহণকারী গুয়াদালাখারার ওই বয়স্ক কেন্দ্রের স্বাস্থ্যসেবা সহকারী মনিতা তাপিয়াস যখন টিকা নিচ্ছিলেন, তখন তিনি স্বীকার করেন যে তিনি নার্ভাস ছিলেন। তবে টিকা গ্রহণের পর তিনি বলেন, ‘আমি গর্বিত এ কারণে যে স্পেনের প্রথম স্বাস্থ্যসেবা কর্মীদের মধ্যে আমিই প্রথম এ টিকা গ্রহণ করেছি।’

এ সময় তিনি স্পেনের সবাইকে টিকা গ্রহণের বিষয়ে উৎসাহিত করেছেন যাতে করে করোনা মহামারি থেকে সবাই মুক্ত হতে পারেন।

স্পেনে শুরু হওয়া প্রথম পর্যায়ের টিকা গ্রহণের ব্যাপারে যারা অগ্রাধিকার পাবেন, তারা হলেন- বয়স্ক ও প্রতিবন্ধী কেন্দ্রের লোক এবং ওখানকার স্বাস্থ্যসেবাকর্মী, ফ্রন্টলাইন স্বাস্থ্যকর্মী ও বৃহৎ প্রতিষ্ঠানে কর্মরত ফ্রন্টলাইন কর্মী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ