বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

অদূর ভবিষ্যতেই পশ্চিম এশিয়া থেকে বিতাড়িত হবে মার্কিন বাহিনী: ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, যতদিন পশ্চিম এশিয়ায় মার্কিন বাহিনী থাকবে ততদিন এই অঞ্চলে শান্তি ফিরে আসবে না।

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের সাবেক প্রধান জেনারেল কাসেম সোলাইমানির শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কয়েকটি প্রকল্প উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

রুহানি বলেন, কাসেম সোলাইমানিকে হত্যা করার কারণে শত্রুরা মারাত্মক ক্ষতির শিকার হবে। পশ্চিম এশিয়ার সচেতন জনগণই অদূর ভবিষ্যতে এই অঞ্চল থেকে মার্কিন বাহিনীকে বিতাড়িত করবে।

তিনি আরও বলেন, কাসেম সোলাইমানি যে পথ অনুসরণ করেছেন তা ইরানের ইসলামি বিপ্লবের রূপকার ইমাম খোমেনী (রহ.)’র পথ। এটি বিপ্লবের নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর পথ। এই ধারা চিরস্থায়ী। এটি কখনও থামবে না।

২০২০ সালের ৩রা জানুয়ারি ভোরে ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে জেনারেল সোলাইমানিকে হত্যা করে মার্কিন সন্ত্রাসী বাহিনী। এ ঘটনার পাঁচদিন পর ইরাকে অবস্থিত দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ