বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

বেলুচিস্তানে ১১ কয়লা খনি শ্রমিককে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের বেলুচিস্তানে ১১ কয়লা খনি শ্রমিককে অপহরণের পর গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা।

এ ঘটনায় অন্তত ৪ জন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে গণমাধ্যম। রবিবার খনিতে যাওয়ার সময় মাচ এলাকায় তাদের অপহরণ করা হয়।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অপহরণের পর কাছের একটি পাহাড়ে নিয়ে তাদের গুলি করে অজ্ঞাত বন্দুকধারীরা। ঘটনাস্থলেই মারা যান ছয়জন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যান আরো পাঁচজন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত করছে পুলিশ।

এদিকে এই হত্যার প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে শিয়া হাজারা সম্প্রদায়। প্রধানমন্ত্রী ইমরান খান হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।

তবে, এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোন জঙ্গি সংগঠন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ