মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঘূর্ণিঝড় ‘অর্নবের’ প্রভাবে যেসব বিভাগে বৃষ্টির সম্ভাবনা হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর

সৌদির টিকিট বিক্রি শুরু করেছে সৌদিয়া ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম সৌদি আরবগামী ফ্লাইটের টিকিট বিক্রি শুরু করেছে সৌদিয়া ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

আজ সোমবার সকাল থেকেই টিকিট নিতে রাজধানীর কাওরানবাজারে সৌদিয়া এয়ারলাইন্স এবং মতিঝিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সামনে ভিড় করেছেন প্রবাসীরা। সৌদি এয়ারলাইন্স নিয়ম মাফিক টিকিট রি-ইস্যু করছে।

ফ্লাইটে আসন খালি থাকা সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কোনো ভোগান্তি ছাড়াই টিকিট পাওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রবাসীরা।

আগামী ৬ জানুয়ারি থেকে সোদি আরবগামী ফ্লাইট আবার নিয়মিতভাবে চলাচল করবে। এর আগে, সৌদি সরকারের নিষেধাজ্ঞার কারণে টানা দুই সপ্তাহ দেশটির বিমান যোগাযোগ বন্ধ ছিলো।

-এটি