মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা

করোনা ভাইরাস: ফের লকডাউনে ইংল্যান্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আবারও লকডাউন জারি করা হলো ইংল্যান্ডে। মহামারিটির নতুন ধরন ছড়িয়ে পড়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ডাউনিং স্ট্রিট থেকে সম্প্রচারিত এক টিভি ভাষণে লকডাউনের বিষয়টি ঘোষণা করেন।

মঙ্গলবার থেকে এ লকডাউন শুরু হবে, চলবে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত। এ সময়জুড়ে মানুষকে ঘরে থাকতে আহ্বান করেন জনসন। এদিন থেকে বন্ধ থাকবে সব স্কুল ও কলেজ। শিক্ষার্থীরা আবারও অনলাইন ক্লাসে ফিরে যাবে।

নতুন ধরনের করোনার মানুষের শনাক্তের হার বেড়ে যাওয়ায় সতর্কতা প্রকাশ করেন জনসন। তিনি বলেন, ‘যে হারে শনাক্তের সংখ্যা বাড়ছে এতে সামনের দিনগুলো আরও কঠিন হবে।’

জনসনের ধারণা, মহামারির বিরুদ্ধে ‘শেষ পর্যায়ের লড়াইয়ে’ প্রবেশ করতে যাচ্ছে তার দেশ।

ভাইরাসটি প্রতিরোধে করোনার টিকা পেতে চার ধরনের নাগরিক গোষ্ঠী অগ্রাধিকার পাবে বলে ব্রিটিশ প্রধানমন্ত্রী জানান।

তিনি বলেন, কেয়ার হোমের সকল বাসিন্দা এবং তাদের সেবায় নিয়োজিতরা, ৭০ বছর থেকে তার ওপরে বয়সীরা, চিকিৎসা ও সামাজিক সেবায় যুক্ত সব ধরনের ফ্রন্টলাইন কর্মীরা এবং স্বাস্থ্যগত অধিক ঝুঁকিতে থাকা মানুষেরা মধ্য ফেব্রুয়ারির মধ্যে প্রথম ডোজ টিকা পেয়ে যাবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ