বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবনে ট্রাম্প সমর্থকদের গুলিতে নারী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে কংগ্রেসের যৌথ অধিবেশনে নির্বাচনে জো বাইডেনের জয় স্বীকৃতির প্রক্রিয়ার সময় তাণ্ডব চালিয়েছেন ট্রাম্প সমর্থকরা।

এসময় গোলাগুলির ঘটনাও ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে এক নারী নিহত হয়েছেন। এছাড়া ওয়াশিংটনে জারি করা হয়েছে ১২ ঘণ্টার কারফিউ।

বৃহস্পতিবার ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, বুধবার যখন ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে (পার্লামেন্ট) ইলেকটোরাল কলেজের দেয়া ভোটগুলো গণনা হচ্ছিল এবং তা চূড়ান্তভাবে প্রত্যয়ন করা হচ্ছিল, ঠিক তখনই ট্রাম্প সমর্থকরা নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ক্যাপিটলের ভেতরে প্রবেশ করেন।

ট্রাম্প সমর্থকদের বিক্ষোভ, ভাঙচুর ও গুলিতে এক নারী নিহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় ট্রাম্পের ১৬ সমর্থকদের আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ ঘটনায় স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা থেকে ওয়াশিংটন ডিসির মেয়র কারফিউ ঘোষণা করেছেন।

এর আগে কংগ্রেস অধিবেশনের বিরোধিতা করে ওয়াশিংটনে জড়ো হন কয়েক হাজার ট্রাম্প সমর্থক, যাদের মধ্যে উগ্রপন্থী বিভিন্ন গ্রুপের সদস্যরাও রয়েছেন। সেই সমাবেশে বক্তব্যে নভেম্বরের নির্বাচনে পরাজয় মেনে না নেয়ার ঘোষণা দেন ট্রাম্প।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ