বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর

লালবাগের প্রবীণ উস্তাদ মাওলানা আব্দুর রব অসুস্থ: দেশবাসীর কাছে দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর জামিয়া কুরআনিয়া আরাবিয়া লালবাগ মাদরাসার প্রবীণ উস্তাদ মাওলানা আব্দুর রব মুমূর্ষ অবস্থায় মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। মাওলানা আব্দুর রব এর সাহেবজাদা ও লালবাগ মাদরাসার উস্তাদ মাওলানা সালমান আহমদ বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন।

মাওলানা সালমান জানান, মাওলানা আব্দুর রব এর করোনা পরীক্ষা করানো হলে করোনা পজেটিভ ধরা পড়ে। এরপর থেকে এখনো মুগদা হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) তে ভর্তি আছেন। হাসপাতালে ডাক্তারের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন তিনি।

মাওলানা আব্দুর রব লালবাগ মাদরাসায় মদিনার হুজুর নামে খ্যাত। তিনি দীর্ঘদিন ধরে লালবাগ মাদরাসায় হাদিসের কিতাব পড়াচ্ছেন। বর্তমানে তার বয়স প্রায় ৯৭ বছর। বার্ধক্যজনিত রোগ ও হার্ডের সামান্য সমস্যা ছাড়া আর কোনো রোগ নেই তার। দেশের এ নিরব সাধক ও বুযুর্গ আলেমের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন তার ছেলে মাওলানা সালমান আহমদ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ