বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ডোনাল ট্রাম্পের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ইরাকের একটি আদালত। ইরানি জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকি সামরিক কমান্ডার আবু মাহদি আল মুহানদিসসহ ১০ জনকে হত্যার দায়ে ইরাকের রাজধানী বাগদাদের একটি আদালত এই পরোয়ানা জারি করেছে।

আদালত সূত্র বলেছে, সাক্ষীদের সাক্ষ্য ও তথ্য-প্রমাণের ভিত্তিতে ট্রাম্পকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের পক্ষ থেকে জানানো হয় হত্যাকাণ্ডের বিষয়ে প্রাথমিক তদন্ত শেষ হয়েছে।

আদালত জানায়, এই হত্যাকাণ্ডে জড়িত অন্য সবাইকে চিহ্নিত করার কাজ চলছে। দেশি-বিদেশি যারাই এই হত্যাকাণ্ডে জড়িত তাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে।

এদিকে একই কারণে ট্রাম্পের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ইরান।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ