বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

৫৬ যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ার বিমান নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ৫৬ জন যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ার একটি বিমান নিখোঁজ হয়েছে। আজ শনিবার দেশটির রাজধানী জাকার্তা থেকে ওই বিমানটি উড্ডয়নের পরপরই বিমানের সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানায়, উড্ডয়নের পর থেকে ইন্দোনেশিয়ার শ্রীউইজায়া এয়ার নিখোঁজ রয়েছে। বিমানটি দেশটির পূর্ব কালিমানটান রাজ্যের পনটিয়ানাকের উদ্দেশে রওনা হয়েছিল।

বিমানটি শ্রীবিজয়া এয়ার লাইন্সের। শ্রীবিজয়া এয়ার জানিয়েছে, বিমান নিখোঁজের বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয়ার আগে এ সংক্রান্ত আরো তথ্য সংগ্রহ করছে তারা। জাকার্তা ভিত্তিক টিভি চ্যানেল মেট্রো টিভির বরাত দিয়ে তুরস্কের সংবাদ মাধ্যম ডেইলি সাবাহ জানায়, ইতিমধ্যে জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা এবং জাতীয় পরিবহন নিরাপত্তা কমিটি তদন্ত শুরু করেছে। ৫৬জন যাত্রীর মধ্যে ৭জন শিশু ও ৬জন ক্রু রয়েছে।

ফ্লাইট ট্র্যাকিং সার্ভিস ফ্লাইটরাডার২৪ এক টুইট বার্তায় জানায়, শ্রীবিজয়া এয়ারের ফ্লাইট এসজে-১৮২ জাকার্তা থেকে উড্ডয়নের ৪ মিনিট পরই নিখোঁজ হয়। নিখোঁজের সময় বিমানটি ১০ হাজার ফুট উচ্চতায় ছিল বলেও জানানো হয়। ট্র্যাকিং সার্ভিসের তথ্য অনুযায়ী বোয়িং ৭৩৭-৫০০ মডেল বিমানটি ২৭ বছর পুরানো। সূত্র: এএফপি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ