বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

সড়ক দুর্ঘটনায় আহত শোয়েব মালিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক লাহোরে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। তিনি বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন। তবে তার গাড়িটি দুমড়ে-মুচড়ে গেছে। খবর জিও নিউজের।

একটি সূত্রে জানা যায়, শোয়েব মালিক দ্রুত গতিতে গাড়ি ড্রাইভ করছিলেন। তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে লাহোরের হাইপারফরম্যান্স ইউনিটির সামনে রেস্তোঁরার পাশে ফুটপাতের পার্কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দেয়।

রোববার লাহোরে অনুষ্ঠিত হয় পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলাম। পিএসএল নিলাম শেষে বাড়ি ফিরছিলেন এ তারকা অলরাউন্ডার। বাড়ী ফেরার পথে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ