বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

স্বাধীনতাকামী ফিলিস্তিনের শহিদদের কবর ভেঙ্গে ‘তাওরাত উদ্যান’ বানাচ্ছে ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইয়াহইয়া বিন আবু বকর নদভী।।

থামছেনা দখলদার ইসরায়েলের জুলুম অত্যাচার নির্যাতন। আল-কুদসের হাজার বছরের ঐতিহ্য ও স্মৃতি একের পর এক ভেঙ্গে গুড়িয়ে দিচ্ছে তারা৷ এরই মধ্যে গতকাল অধিকৃত জেরুসালেমের পুরাতন শহর, আল-আকসা মসজিদের সাথে সংযোগের সিঁড়িগুলো গুড়িয়ে দিচ্ছে বলে জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দাইফুল্লাহ আল ফায়েজ৷

দাইফুল্লাহ আল ফায়েজ জানান, অধিকৃত পূর্ব জেরুসালেমে ইসরায়েলি একতরফা ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ফিলিস্তিনকে মিটিয়ে দিতে চায়। ইসরায়েলি দখলদার সৈন্যদের লক্ষ্য হলো আরবদের পরিচয় মিটিয়ে দিয়ে ইহুদী রাজ্য প্রতিষ্ঠা করা৷

এদিকে ইসলামি অনুদান বিভাগের সাথে সম্পর্কিত কবরস্হান রক্ষনাবেক্ষণ কমিটির চেয়ারম্যান মোস্তফা আবু জুহরা এক বিবৃতিতে বলেন,
ফিলিস্তিনের স্বাধিনতাকামী শহিদদের কবরস্থানের আয়তন প্রায় ৪ হাজার বর্গমিটার৷ এতে শহিদানের কবরসহ বহু প্রাচীন স্মৃতিও রয়েছে৷ দখদলদার ইসরায়েল কর্তৃপক্ষ কবরস্থানের দিকে যাওয়ার সিঁড়িগুলো ভেঙে দিয়েছে। এখন তারা শহিদদের কবরস্হানের জমিতে ‘তাওরাত উদ্যান’ বানানোর পরিকল্পনা করছে৷

গতকাল (১১ জানুয়ারি২০২১) জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, দখলদার কর্তৃপক্ষের এই পদক্ষেপগুলি আন্তর্জাতিক মানবিক আইন এবং জাতিসংঘের শিক্ষামূলক ও সাংস্কৃতিক সংস্থার সিদ্ধান্তগুলির সুস্পষ্ট লঙঘন৷ তিনি দখলদার কর্তৃপক্ষ কর্তৃক এই ধ্বংস ও বিনাশমূলক কর্মকান্ডের তীব্র নিন্দা জানিয়ে অনতিবিলম্বে এই কর্মকান্ড বন্ধ করার জোর আহ্বান জানান৷ সূত্র: আল-জাজিরা আরবি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ