সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

ছুটির দিনে সহজেই তৈরি করুন মজাদার ফুলকপির কোরমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আমাদের দেশে শীতের সবজি মানেই ফুলকপি। সবুজ পাতার মাঝে উঁকি দেয় সাদা রংয়ের ফুল। দেখতেও যেমন এ সবজি তেমনি বানানোও যায় হরেকরকমের পদের রান্না। করা যায় ফুলকপির কোরমা।

এর জন্য দরকার কিছু উপকরণ। যেমন, ফুলকপির ফুল ৮-১০টি। পেঁয়াজ কুচি ২ টেবিল-চামচ। আদা বাটা ১ চা-চামচ। রসুন বাটা আধা চা-চামচ। মরিচ গুঁড়া ১ চা-চামচ। কাজু বাদাম বাটা ১ টেবিল-চামচ। টমেটো পিউরি ১ টেবিল-চামচ। টক দই ২ টেবিল-চামচ। কাঁচামরিচ কয়েকটা। জিরা গুঁড়া আধা চা-চামচ। তেজপাতা ১টি। দারুচনি ১ টুকরা। লবঙ্গ ও এলাচি ২টি। চিনি সামান্য। লবণ স্বাদ মতো। গরম মসলা গুঁড়া ১ চা-চামচ। তেল আধা কাপ।

যেভাবে রাঁধবেন- প্যানে তেল গরম করে ফুলকপি অল্প লবণ দিয়ে ভেজে তুলে রাখুন।

এখন এই প্যানেই তেল গরম করে তাতে দারুচিনি, এলাচি, লবঙ্গ, তেজপাতা ফোঁড়ন দিন। তারপর পেঁয়াজ কুচি দিয়ে অল্প ভেজে আদা ও রসুন বাটা যোগ করে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করুন। এবার গুঁড়া মরিচ, জিরা ও লবণ দিয়ে নেড়ে অল্প আঁচে ঢেকে দিন।

কিছুক্ষণ পর তাতে কাজুবাদাম বাটা, টমেটো পিউরি ও চিনি দিয়ে কিছুক্ষণ নেড়ে টক দই দিন। এবার ভেজে রাখা ফুলকপি দিয়ে ভালো করে নেড়ে সামান্য পানি দিয়ে কম আঁচে ঢেকে দিন। কিছুক্ষণ পর ঝোল মাখা মাখা হলে কাঁচা-মরিচ ও গরম মসলা গুঁড়া ছড়িয়ে নামিয়ে নিন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ