সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

বইমেলা নিয়ে সিদ্ধান্ত আসবে আগামী রবিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মহামারি করোনাভাইরাসের প্রকোপের মধ্যে ঝুলে যাওয়া বাংলা একাডেমির অমর একুশে বইমেলা নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ডেকেছে বাংলা একাডেমি।

আগামী ১৭ জানুয়ারি রবিবার দুপুর ২টায় একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে এই সংবাদ সম্মেলন হবে।

বাংলা একাডেমি জানিয়েছে, এই সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. বদরুল আরেফীন এবং বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী উপস্থিত থাকবেন।

প্রতি বছর ফেব্রুয়ারি মাসজুড়ে অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হয়ে থাকে। বাঙালির প্রাণের মেলা হয়ে ওঠা এই মেলা এবার করোনাভাইরাসের কারণে বাধাগ্রস্ত হচ্ছে। ফেব্রুয়ারি মাসে মেলা হচ্ছে না এটা একাডেমির পক্ষ থেকে আগেই জানানো হয়েছে। প্রকাশকদের দুটি সংগঠন চাচ্ছে মার্চে অন্তত এই মেলার আয়োজন করতে। এ ব্যাপারে তারা বাংলা একাডেমির মাধ্যমে সংস্কৃতি মন্ত্রণালয়ে আবেদনও করেছে। ধারণা করা হচ্ছে, আগামী রবিবারের সংবাদ সম্মেলনে বইমেলা নিয়ে সিদ্ধান্ত আসবে।

এমডব্লিউ/

<