বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্প: বিধ্বস্ত মামুজু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইন্দোনেশিয়ার সুলাওয়েশি দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ৩৪ হয়েছে। আহত কয়েক’শ মানুষ। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইন্দোনেশিয়ার মামুজু শহরের হাসপাতালসহ অনেক ভবন-স্থাপনা। বাস্তুচ্যুত হয়েছে হাজারো মানুষ।

উদ্ধারকর্মীরা এখন উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ শুক্রবার বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানায়। বিবিসি বলছে, ভূমিকম্পটি প্রায় সাত সেকেন্ডের মতো স্থায়ী ছিল। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দ্বীপের মাজেনি শহর থেকে ৬ কিলোমিটার উত্তর-পূর্বে। কেন্দ্রস্থলের গভীরতা ১০ কিলোমিটার।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দ্বীপের মামুজু শহর থেকে ৩৬ কিলোমিটার দক্ষিণে। কেন্দ্রস্থলের গভীরতা ১৮ কিলোমিটার। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে রিখটার স্কেলে ৬ দশমিক ২ মাত্রার এই ভূমিকম্প সুলাওয়েশি দ্বীপে আঘাত হানে।

ভূমিকম্পে দ্বীপের বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কিত লোকজন ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসে। তারা প্রাণ বাঁচাতে নিরাপদ স্থানের দিকে ছোটে। স্থানীয় দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান আলি রহমান বলেন, সবশেষ তথ্য অনুযায়ী, শুধু মামুজু শহরেই ২৬ জন নিহত হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে।

ভূমিকম্পে মামুজু হাসপাতাল গুঁড়িয়ে গেছে। হাসপাতালের ধ্বংসস্তূপের নিচে বেশ কিছুসংখ্যক রোগী ও হাসপাতালের কর্মী আটকা পড়েছেন। তাঁদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। মামুজু শহরের উদ্ধারকারী সংস্থার এক কর্মকর্তা বলেন, হাসপাতালটি একেবারে ধসে গেছে। হাসপাতালটি মাটির সঙ্গে মিশে গেছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ