বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইন্দোনেশিয়ার সুলাওসি দ্বীপে ভয়াবহ ভূমিকম্পে অন্তত ৭ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন শতাধিক মানুষ। এছাড়া বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার (১৫ জানুয়ারি) ৬.২ মাত্রার এ ভূমিকম্প দেশটিতে আঘাত হানে। ইন্দোনেশিয়ার দুর্যোগ মোকাবিলা সংস্থা জানিয়েছে, আতঙ্কিত বাসিন্দারা নিরাপদ এলাকায় সরে গেছে।

সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের উৎস মাজনে শহরের উত্তর-পূর্বের ৬ কিলোমিটার দূরে। ভূমিকম্পটি ৭ সেকেন্ড স্থায়ী হয়। তবে সুনামি হওয়ার আশঙ্কা নেই। এ ব্যাপারে কোনো সতর্কতা জারি করা হয়নি।

প্রাথমিকভাবে দেশটির দুর্যোগ মোকাবিলা সংস্থা জানিয়েছে, ভূমিকম্পে মাজনিতে ৪ জন নিহত ও ৬৩৭ জন আহত হয়েছেন। এছাড়া মামুজুর আশপাশ এলাকায় এতে ৩ জন নিহত ও ২৪ জন আহত হয়েছেন।

ভূমিকম্পের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৬০টি বাড়ি। এর মধ্যে কয়েকটি ভবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্প আঘাত হানার পর সহস্রাধিক বাসিন্দা নিরাপদ আশ্রয় খুঁজতে বাসা থেকে পালিয়ে যায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ