বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ইসলামের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবে তুরস্ক, পাকিস্তান ও আজারবাইজান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বব্যাপী বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে ইসালামোফোবিয়ার বিস্তার ঠেকাতে একটি সম্মিলিত কর্মপরিকল্পনা তৈরি বিষয়ে চুক্তি স্বাক্ষর করেছে তুরস্ক, পাকিস্তান ও আজারবাইজান।

এ চুক্তিতে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদসহ সকল ধরণের সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করার কথাও রয়েছে। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি থেকে জানা যায়, তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলু, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেহুন বায়রামভের উপস্থিতিতে দেশ তিনটির মধ্যে দ্বিতীয় ত্রিপক্ষীয় বৈঠকে এ চুক্তি স্বাক্ষর হয়।

বৈঠকে শান্তি, নিরাপত্তা, ব্যবসা, বিনিয়োগ, বিজ্ঞান-প্রযুক্তি, শিক্ষা ও সাংস্কৃতিক খাতসমূহে ত্রিপক্ষীয় সহযোগিতাসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করে দেশ তিনটি। বিতর্কিত জম্মু ও কাশ্মিরে ‘গুরুতর’ মানবাধিকার লঙ্ঘন ও ইসলামোফোবিয়া বৃদ্ধির ব্যাপারে উদ্বেগ জানিয়ে তারা ইসলামী মূল্যবোধ রক্ষার জন্য সম্মিলিতভাবে কাজ করতে একমত হয়।

বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের ১৯ বছরের সংঘাতের পরিসমাপ্তির লক্ষে চলমান আফগান শান্তি প্রক্রিয়ার বিষয়েও আলোচনা করেন তিন পররাষ্ট্রমন্ত্রী। এতে আরো বলা হয়, বৈঠকে করোনাভাইরাস মহামারীর অর্থনৈতিক প্রভাব উত্তোরণে পরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। সূত্র : আনাদোলু এজেন্সি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ