বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

শাইখ আলি জাবের আল হাদরামি আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ইন্দোনেশিয়ার প্রভাবশালী ইসলাম প্রচারক শাইখ আলি জাবের আল হাদরামি। বৃহস্পতিবার দেশটির  হাসপাতালে তিনি মারা যান। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন আরব বিশ্বের বিশিষ্ট ব্যক্তিরা।

জানা যায়, এর আগে দীর্ঘ ১৯ দিন তিনি করোনা আক্রান্ত হয়ে ইয়ারসি নামক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ইন্দোনেশিয়ার তাংরাং শহরের একটি কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

আলজাজিরা জানিয়েছে, ইন্দোনেশিয়ার সবথেকে প্রভাবশালী ইসলাম প্রচারকদের মধ্যে অন্যতম ছিলেন শেখ আলী জাবের। ২০১১ সালে ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইউধোইয়োনোর সময়ে আলী জাবেরকে দেশটির নাগরিকত্ব দেয়া হয়। গত এক দশকে ইন্দোনেশিয়ার জনপ্রিয় ইসলামি ব্যক্তিত্বে পরিণত হন তিনি।

তাছাড়া দেশটিতে তিনি রমজান মাসব্যাপী শিশুদের কোরআন প্রতিযোগিতার আয়োজন করতেন।

এছাড়া ইন্দোনেশিয়া ছাড়া তিনি জনপ্রিয় ছিলেন আশেপাশের দেশগুলোতেও। বিভিন্ন প্রোগ্রামে অংশ নিতে প্রায়ই যেতেন ব্রুনেই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, হংকং ও তাইওয়ানসহ পার্শ্ববর্তী বিভিন্ন দেশে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ