শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ, পারাপারের অপেক্ষায় শত শত যানবাহন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রী ও যানবাহন নিয়ে ছয়টি ফেরি মাঝ পদ্মা নদীতে নোঙর করে আছে। এছাড়া পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাট পয়েন্টে শত শত যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

রোববার রাত পৌনে ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডি‌ব্লিউটিসি)।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের বাণিজ্য আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডেপুটি জেনারেল ম্যানেজার জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার সন্ধ্যার পর থেকে নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। পরে রাত ১২টার দিকে অস্বাভাবিক ঘন কুয়াশা পড়তে থাকলে নিকটতম বস্তুটিও দেখা সম্ভব হচ্ছিল না।

দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাট পয়েন্টে শত শত যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে। এর পর সিরিয়াল অনুযায়ী অপেক্ষমাণ যানবাহনগুলোকে নৌরুট পারাপার করা হবে বলে জানান বিআইডব্লিউটিসির ওই কর্মকর্তা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ