বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ফুটপাতে ঘুমন্ত শ্রমিকদের ওপর ট্রাক, নিহত ১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের গুজরাটে রাস্তার পাশের ফুটপাতে ঘুমন্ত শ্রমিকদের ওপর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উঠে পড়ায় ১৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন।

আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার সকালে সুরাট থেকে ৬০ কিলোমিটার দূরের কোসাম্বা গ্রামের কাছে ওই দুর্ঘটনা ঘটে। একটি ট্রাক আখভর্তি অপর একটি ট্রাক্টরের সঙ্গে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কোসাম্বা এলাকার কিম-মান্দভি সড়কের পাশে ঘুমিয়ে থাকা শ্রমিকদের ওপর উঠে পড়ে। এ সময় ঘটনাস্থলেই মৃত্যু হয় ১২ জনের। এ ছাড়া আহত হয় আরও কয়েকজন। আহত শ্রমিকদের স্থানীয় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান।

এই দুর্ঘটনায় শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইট বার্তায় মোদি বলেন, সুরাটে ট্রাক দুর্ঘটনায় নিহতের ঘটনা দুঃখজনক। তিনি হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন এবং আহতদের সুস্থতা কামনা করেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ