বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

বাতিলের সামনে মাথা নত করেননি আল্লামা কাসেমী রহ.: দিলুরোড মাদরাসায় বক্তারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হুসাইন কাসেমি রহ. এর স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (১৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর মগবাজার জামিয়া ইসলামিয়া দারুল উলুম দিলুরোড মাদরাসায় এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেছেন জামিয়া ইসলামিয়া দারুল উলুম দিলুরোড মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি সালাহ উদ্দিন।

বক্তব্য রেখেছেন দেশের শীর্ষ উলামায়ে কেরাম। বক্তারা বলেন, আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. এমন একজন ব্যক্তি ছিলেন, যিনি যেখানেই শুনেছেন দীনের কিছু হচ্ছে সেখানেই ছুটে গিয়েছেন। দীনের উপর আঘাত এসেছে তো সিংহের মতো গর্জন দিয়ে মাঠে নেমেছেন। বাতিলের মোকাবেলা করেছেন। তিনি বাতিলের সামনে কখনও মাথা নত করেননি। তিনি শুধু পড়াতেনই না বরং ছাত্র গড়তেন। ব্যাপকহারে খেদমতে খালক করতেন, যা পরিবারের সদস্যরাও জানতো না। তিনি ছিলেন একই সাথে বেফাকের সিনিয়র সহ- সভাপতি, আল-হাইয়াতুল উলয়ার কো-চেয়ারম্যান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, হেফাজতে ইসলামের মহাসচিব, জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসাসহ অসংখ্য মাদরাসাার প্রতিষ্ঠাতা ও মুরুব্বী।

এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন- জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা নাজমুল হাসান, বারিধারা মাদরাসার শাইখুল হাদিস আল্লামা উবায়দুল্লাহ ফারুক, মুফতি মকবুল হুসাইন, আল্লামা নূর হুসাইন কাসেমি রহ. এর জামাতা জামিয়া মাহমুদিয়া টিকরপুর মাদরাসার মুহতামিম মুফতি জাকির হুসাইন, সাহেবজাদা মাওলানা জাবের কাসেমি, আল্লামা আব্দুল কুদ্দুস কাসেমি, জামিয়া রাহমানিয়ার প্রবীন মুহাদ্দিস আল্লামা হিফজুর রহমান, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব ও জামিয়া রাহমানিয়ার মুহতামিম মাওলানা মাহফুজুল হক, মাওলানা মামুনুল হক প্রমুখ।

এমডব্লিউ/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ