বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

নতুন প্রেসিডেন্টের অভিষেকের দিনে যুক্তরাষ্ট্রের ২৮ শীর্ষ নেতার বিরুদ্ধে চীনের নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নতুন মার্কিন প্রেসিডেন্টের অভিষেকের দিনে বিদায়ি প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওসহ ২৮ মার্কিন নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন।

চীনের পররাষ্ট্র মন্ত্রনালয় জানায়, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগে তাদের ওপর এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তালিকায় পম্পেও ছাড়াও ট্রাম্পের বানিজ্য উপদেষ্টা পিটার নাভেরো, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও' ব্রায়ান ও সাবেক উপদেষ্টা স্টিফেন ব্যানন রয়েছেন। এই নিষেধাজ্ঞার ফলে তারা, তাদের আত্মীয় এবং ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তারা চীন, হংকং ও ম্যাকাওয়ে প্রবেশ করতে পারবেন না।

বাণিজ্য যুদ্ধসহ বিভিন্ন ইস্যুতে প্রতিদিনই দুই দেশের সম্পর্কে অবনতি হচ্ছে। নতুন প্রেসিডেন্ট বাইডেন সঠিক সিদ্ধান্ত নিয়ে সম্পর্ক উন্নয়নে কাজ করবে বলে আশা করেছেন চীনা পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ