মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গ্রিড বিপর্যয়ে ঢাকা-চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ বিশ্ববাজারে তেলের দামে পতন, কমলো কত? জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ শেষ হচ্ছে আজ হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৪) জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা অব্যাহত: জাতিসংঘের তদন্ত কমিশন জাপানে আজ শীর্ষ বৈঠক, হতে পারে ৮ সমঝোতা সব সময় অজু অবস্থায় থাকা ব্যক্তিদের সুসংবাদ ট্রেনের টিকিট নিয়ে অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা : প্রতিমন্ত্রী

বাগদাদে আত্মঘাতী জোড়া বোমা হামলায় নিহত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাগদাদের একটি উন্মুক্ত বাজারে দুটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২০ জন নিহত ও ৪০ জন আহত হয়েছেন। বার্তা সংস্থা এএফপি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার প্রথম বোমা হামলাকারী বাজারের ভেতর দ্রুত ঢুকে নিজেকে অসুস্থ বলে দাবি করেন যেন লোকজন তার কাছাকাছি জড়ো হয়। এরপরই তিনি বোমার বিস্ফোরণ ঘটান। লোকজন যখন প্রথম বোমায় আক্রান্তদের চারপাশে জড়ো হয়েছিল তখন দ্বিতীয় বোমার বিস্ফোরণ ঘটান আরেক হামলাকারী।

এদিকে বিবিসি হামলায় নিহতদের সংখ্যা ১৩ বলে জানিয়েছে। এক সামরিক মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি জানায়, বাগদাদের বাব আল-শারকির তায়ারান স্কয়ারের একটি কাপড়ের বাজারে নিরাপত্তায় নিয়োজিত সদস্যরা হামলাকারীদের অনুসরণ করলে তারা বোমা দুটির বিস্ফোরণ ঘটায়।

২০১৮ সালের পরে এটি বাগদাদে প্রথম কোনো বড় ধরনের আত্মঘাতী হামলার ঘটনা। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে ইসলামিক স্টেটের (আইএস) সদস্যরা এই ধরনের অনেক ছোট ছোট হামলা চালিয়ে আসছে।

২০১৭ সালে ইরাক সরকার আইএসকে পরাজিত করার ঘোষণা দেয়। কিন্তু এরপরও জঙ্গি সংগঠনটির নিষ্ক্রিয় সদস্যরা ইরাকের স্বল্প ঘনবসতিপূর্ণ এলাকায় তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ