বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

লকডাউনের ১ম বর্ষপূর্তি: করোনার উৎপত্তিস্থল উহান শহর স্বাভাবিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনারভাইরাসের প্রাদর্ভাবের কারণে ২০২০ সালের ২৩ জানুয়ারি চীনের হুবেই প্রদেশের উহান শহর প্রথম লকডাউন করা হয়। এই শহর থেকেই প্রথম করোনাভাইরাস মহামারীর রূপ নেয়। বিশ্ববাসী ওই সময় কঠিন বিধিনিষেধ এবং সেটার কঠোর বাস্তবায়নে হতবিহবল হয়ে পড়ে। জানুয়ারির শেষ দিক থেকে জুন পর্যন্ত উহানকে চীনের অন্য এলাকা থেকে একেবারে বিচ্ছিন্ন করে রাখা হয়। এ ভাইরাস মোকাবেলা করার এটা একটা সফল কৌশল হিসেবে দেখা হয়েছিলো।

চীনকে ভাইরাস মোকাবেলায় সফল হিসেবে ধরা হয়। ২০১৯ সালের শেষের দিকে যখন প্রথম এই রোগের প্রাদুর্ভাব হয় তখন দেশটির কর্তৃপক্ষ ‘রহস্যজনক অসুস্থতা’ বলে এর ব্যবস্থা একটু আস্তে ধীরেই নিয়েছিল। ২০২০ সালের জানুয়ারিতে ছিল চীনের নতুন বর্ষ পালন উৎসব, যেটাকে কেন্দ্র করে প্রচুর ভ্রমণ করে মানুষ। চীন সেটাতে কোন বাধা দেয়নি।

চলতি সপ্তাহের শুরুর দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা স্বাধীন প্যানেল একটা অন্তর্বর্তীকালীন প্রতিবেদনে বলেছে, কর্তৃপক্ষ পদক্ষেপ নিতে ধীর গতিসম্পন্ন ছিল। তারা চীনের সেই সময়কার প্রতিক্রিয়াকে সমালোচনা করে বলেছে, সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা বিবেচনা করে পদক্ষেপগুলো জোরপূর্বক প্রয়োগ করতে পারতো।

কিন্তু যখনই চীন বুঝতে পারে এটা একটা সমস্যা তখনই কর্তৃপক্ষ সেটা কঠোরভাবে দমন করার উদ্যোগ নেয়। চীনের নতুন বছর উৎযাপনের দুই দিন আগে উহানের রাস্তা জনশূন্য হয়ে পড়ে। ১ কোটি ১০ লাখ লোককে কঠোর কোয়ারেন্টিনে রাখা হয়। মুখের মাস্ক এবং সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক করা হয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ