মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’ এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর আগামী ৫ নভেম্বর শুরু হচ্ছে মাসনা মাদরাসার বার্ষিক দ্বীনি মাহফিল গ্রিড বিপর্যয়ে ঢাকা-চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ বিশ্ববাজারে তেলের দামে পতন, কমলো কত? জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ শেষ হচ্ছে আজ হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৪) জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা অব্যাহত: জাতিসংঘের তদন্ত কমিশন

আল-আকসা মসজিদে মুসল্লিদের প্রবেশে আবারো ইসরায়েলি সেনাদের বাধা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জুমার নামাজ আদায়ের জন্য ফিলিস্তিনিবাসীদের আল-আকসা মসজিদে প্রবেশে বাধা দিচ্ছে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা।

করোনাভাইরাস বিস্তার রোধের অজুহাতে ইসরায়েলি সেনারা গতকাল হাজারো ফিলিস্তিনিকে আল-আকসা মসজিদে প্রবেশ করতে দেয়নি।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ইহুদিবাদী সেনারা কেবলমাত্র অধিকৃত জেরুজালেমের পুরানো অঞ্চল, যেখানে আল-আকসা মসজিদ অবস্থিত, তার আশেপাশের অধিবাসীদের মসজিদে প্রবেশের অনুমতি দিয়েছে।

এ ব্যাপারে আল-আকসা মসজিদের পরিচালক ওমর আল-কাসওয়ানী বলেন: আল-আকসা মসজিদের পরিচালক বলেছেন: "ইসরাইলি সেনারা কেবলমাত্র ফিলিস্তিনিদেরকে মসজিদে প্রবেশ করতে দিচ্ছে না। অথচ জায়নবাদীদের আল-আকসা মসজিদে প্রবেশের অনুমতি দিচ্ছে।

করোনাভাইরাস বিস্তার রোধের অজুহাতে জায়নবাদী সরকার ফিলিস্তিনিদের আল-আকসা মসজিদে কয়েক মাস ধরে জুমার নামাজ আদায়ের ক্ষেত্রে বাধা প্রয়োগ করছে। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ