বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

হিন্দু পণ্ডিতের লাশ কাঁধে ১০ কি.মি. পাড়ি দিলেন মুসলিমরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভয়াবহ দুর্যোগের মধ্যে এক হিন্দু পণ্ডিতের মরদেহ কাঁধে করে বাড়িতে পৌঁছে দেন কাশ্মীরের মুসলিমরা। শনিবার (২৩ জানুয়ারি) কাশ্মীরের সোপিয়ান জেলায় এ ঘটনা ঘটে। এ সময় তারা প্রায় ১০ কিলোমিটার পথ পাড়ি দেয়। পরে সৎকারেও তারা সাহায্য করেন। মৃত হিন্দু পণ্ডিতের নাম ভাস্কর নাথ ।

ভাস্কর নাথের পরিবার জানায়, ভাস্কর নাথ শনিবার সকালে শ্রীনগরের এসকেআইএমএস হাসপাতালে মারা যান। অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ বাড়িতে পাঠানো হয়। তবে শ্রীনগর থেকে নিয়ে আসা অ্যাম্বুল্যান্সটি প্রচণ্ড তুষারপাতের কারণে পারগোচি এলাকায় গিয়ে আটকে পড়ে। যেখান থেকে মৃতের বাড়ি আরও ১০ কিলোমিটার দূরে অবস্থিত। চালক ভাস্কর নাথের বাড়িতে ফোন করে বিষয়টি জানান।

তার পরিবার আরো জানায়, বিষয়টি জানার পর সাহায্যের জন্য এগিয়ে আসেন ভাস্করের মুসলিম প্রতিবেশিরা। তুষারপাতের মধ্যেই কাঁধে করে মৃতদেহটি বয়ে আনেন তারা। এরপর তারাই শেষকৃত্য সম্পন্ন করেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ