মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’ এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর আগামী ৫ নভেম্বর শুরু হচ্ছে মাসনা মাদরাসার বার্ষিক দ্বীনি মাহফিল গ্রিড বিপর্যয়ে ঢাকা-চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ বিশ্ববাজারে তেলের দামে পতন, কমলো কত? জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ শেষ হচ্ছে আজ হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৪) জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা অব্যাহত: জাতিসংঘের তদন্ত কমিশন

আবুধাবি স্থাপিত হলো ইসরায়েলি দূতাবাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সম্পর্ক স্বাভাবিক করার চুক্তিতে স্বাক্ষর করার চার মাস পর সংযুক্ত আরব আমিরাতে দূতাবাস খুলেছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, এ মিশনের প্রতিনিধি ইতান নায়ে রোববার আবুধাবি পৌঁছেছেন এবং এর মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ইসরাইলের দূতাবাস উন্মুক্ত করা হয়েছে।

উল্লেখ্য আবুধাবিতে ইসরাইলের দূতাবাস অস্থায়ীভাবে একটি ভবনে স্থাপন করা হয়েছে। খুব শিগগিরই সম্পর্ককে আরও সামনে এগিয়ে নেয়ার জন্য এটা পূর্ণোদ্যমে কার্যক্রম শুরু করবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এদিকে মরক্কোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে রোববার সম্মতি দিয়েছে ইসরাইল। এ বিষয়ে এখনও ইসরাইলের কর্মকর্তাদের সবুজ সংকেত পাওয়ার অপেক্ষায় রয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ