মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’ এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর আগামী ৫ নভেম্বর শুরু হচ্ছে মাসনা মাদরাসার বার্ষিক দ্বীনি মাহফিল গ্রিড বিপর্যয়ে ঢাকা-চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ বিশ্ববাজারে তেলের দামে পতন, কমলো কত? জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ শেষ হচ্ছে আজ হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৪) জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা অব্যাহত: জাতিসংঘের তদন্ত কমিশন

দ্বন্দ্ব নিরসনে আলোচনায় বসছে গ্রিস ও তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্ক ও গ্রিস পূর্ব ভূমধ্যসাগরে তেল ও গ্যাসের অনুসন্ধান নিয়ে সৃষ্ট দ্বন্দ্ব নিরসন এবং সমুদ্রসীমা নির্ধারণের লক্ষ্যে আলোচনা শুরু করেছে।

সোমবার তুরস্কের ইস্তাম্বুলে এ আলোচনা শুরু হয়। দু'দেশের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা দ্বন্দ্ব অবসানের লক্ষ্যে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর মেভলুত চাভুসওগ্লূ সরাসরি আলোচনায় বসার জন্য গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তার ধারাবাহিকতায় এ আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে তুরস্ক ও গ্রিসের মধ্যকার এই আলোচনাকে স্বাগত জানিয়েছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল বলেন, দু'দেশের মধ্যকার দ্বন্দ্ব নিরসনের এই উদ্যোগকে ইউরোপীয় ইউনিয়ন স্বাগত জানায়। তবে এই আলোচনায় বড় ধরনের কোন অগ্রগতি আসবে বলে মনে হয় না। কারণ ন্যাটো জোটের সদস্য গ্রিস এবং তুরস্ক গত সপ্তাহেও বাকবিতণ্ডায় লিপ্ত হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ