সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

দেশে প্রথম করোনা টিকা নিলেন তিন নারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে প্রথম করোনা টিকা নিলেন তিনজন মহিলা। তারা হলেন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু বেরোনিকা কস্তা। একই হাসপাতালের আরো দুইজন মহিলা টিকা নিয়েছেন। যথাক্রমে তারা হলেন, হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মুন্নী খাতুন ও রিনা সরকার। আজ বুধবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকা কার্যক্রম উদ্বোধনের পরই তারা প্রথম টিকা নেন।

চিকিৎসকদের মধ্যে প্রথম টিকা পাবেন হাসপাতালের কনসালট্যান্ট লুৎফর কবির মবিন ও আল মামুন। এ ছাড়া যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মোহাম্মদ তারা মিয়া, একুশে পদকপ্রাপ্ত চিকিৎসক ও বীর মুক্তিযোদ্ধা ডা. অরুপ রতন চৌধুরী, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আফরোজা জাহিন এবং একই হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মোশাররফ হোসেনকে টিকা দেওয়া হবে। সব মিলিয়ে ২৫ জনকে বুধবার করোনার টিকা দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছেন-স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সাংবাদিক।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমদ বলেন, প্রথম একজন নার্সের শরীরে টিকা প্রয়োগের মধ্যদিয়ে দেশে কোভিড-১৯ টিকা কার্যক্রম শুরু হয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ