বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

পাকিস্তানি টিভিতে বিবিসির অনুষ্ঠান বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কর্তৃপক্ষের চাপে পাকিস্তানের এএজে টিভিতে উর্দু ভাষার সংবাদ বুলেটিন প্রচার বন্ধ করেছে বিবিসি। ২০১৫ সাল থেকে বেসরকারি মালিকানাধীন এএজে টিভিতে ‘সায়রবীন’ নামে ৩০ মিনিটের সংবাদ অনুষ্ঠানটি প্রচার করতো বিবিসি। অক্টোবরের পর থেকে অনুষ্ঠানটি স্থগিত করা হয়।

জানা যায়, বিবিসি অবশেষে ১৫ জানুয়ারি ঘোষণা দেয়, তাৎক্ষণিকভাবে পাকিস্তানি টিভি চ্যানেলের সঙ্গে চুক্তিটি বাতিল করা হয়েছে।

বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের পরিচালক জেমস অ্যাঙ্গাস গণমাধ্যমকে বলেছেন, আমরা ২০২০ সালের অক্টোবরের পর থেকে আমাদের নিউজ বুলেটিনগুলিতে হস্তক্ষেপ দেখছি। যে কোনো ধরনের হস্তক্ষেপ আমাদের শ্রোতাদের সঙ্গে আস্থার সম্পর্ককে মারাত্মকভাবে লঙ্ঘন করে। আমরা এএজে টিভিকে অনুষ্ঠানটি পুনরায় সম্প্রচারের জন্য পর্যাপ্ত সময় দিয়েছি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ