বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

সৌদির জাজানে কোন পরিচর্চা ছাড়াই প্রাকৃতিক কফি বাগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন।।

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকা জাজান। আর রিস পর্বতচূড়া এখানেই অবস্থিত। নানা ফলমূল ও পুষ্প বৃক্ষ বেষ্টিত সবুজ ও প্রাণবন্ত একটি এলাকা। এ চূড়ায় প্রাচীন একটি প্রাকৃতিক কফি বাগান রয়েছে। কোন কৃষকের তত্ত্বাবধান ছাড়াই কফির গাছগুলো ফল দেয় এবং মানুষ এ বাগানের কফি থেকে উপকৃত হয়।

সৌদি গণমাধ্যম আল আরাবিয়া জানায়, জাজানের জাবালুল কাহরে আর রিস চূড়ার অবস্থান। চূড়া থেকে জনবসতী বেশ দূরে। ফলে এখানের বাগান স্ব-উদ্যোগেই বেড়ে উঠে এবং ফুল, ফল ও বৃক্ষ দান করে। এখানের কফি বাগানটি খুবই চমৎকার। প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা এরকম সুন্দর কফি বাগান সচরাচর চোখে পড়ে না। এখানের কফিকে ‘খাওলানি কফি’ আখ্যায়িত করা হয়। জাজান ছাড়াও অন্যান্য এলাকায় এ কফির খুব কদর। এজন্য আশপাশ অঞ্চলের অধিবাসীরাও এই বাগান থেকে কফির চারা সংগ্রহ করে নিজেরা পরিকল্পিত কফির বাগান সাজাচ্ছে।

মুছরি রিসি নামের স্থানীয় এক কৃষক জানান, কয়েক বছর আগে তার পিতা তাকে এ বাগান সম্পর্কে জানান। কিন্তু পিতা এ বাগানের সন্ধান পান আরো অনেক দিন আগে। শুরুতে এখানে মাত্র পাঁচটি কফি গাছ ছিল। তবে গাছগুলো না চেনার কারণে তার পিতা সেগুলো কেটে ফেলেন। কিছুদিন পর গোড়া থেকে নতুন চারা গজাতে থাকে এবং ততোদিনে তার পিতাও জানতে পারেন এগুলো কফি গাছ। তখন থেকে তিনি গাছগুলো দেখে রাখতে শুরু করেন। এখন কোন পরিচর্চা ছাড়াই বাগানে অন্তত সত্তরটি ফলদার গাছ হয়েছে। কফি আরব দেশগুলো সহ গোটা বিশ্বেই জনপ্রিয় এক পানীয়। এজন্য বাগানটি ঘিরে এখানের অধিবাসীরা খুব আশাবাদী।

প্রসঙ্গত, কফি আবিস্কারের অবদান মুসলিমদের। আফ্রিকা মহাদেশের দক্ষিণ ইথিওপিয়ার কাফা অঞ্চলের খালিদ নামের এক আরব বাসিন্দা সর্বপ্রথম কফি আবিস্কার করেন। বিশেষ দিনগুলোতে রাত জেগে ইবাদত-বন্দেগি করার জন্য সুফি-সাধকদের মাধ্যমে কফি পান শুরু হয়।

সূত্র: আল আরবিয়া

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ