মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

আন্তর্জাতিক হিজাব দিবসে নারীদের প্রতি কাতার আল নূর মহিলা শাখার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী
স্পেশাল করেসপন্ডেন্ট>

আজ ১ ফেব্রুয়ারি। আন্তর্জাতিক হিজাব দিবস। বিশ্বব্যাপী হিজাব বিরোধী অপপ্রচার রোধ ও মুসলিম নারীদের অধিকার সচেতন করার লক্ষ্যে ২০১৩ সালে নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশী নারী নাজমা খানের উদ্যোগে এই দিবসের সূচনা হয়।

আজ সোমবার বিকেলে সংস্থাটির মহিলা শাখার পক্ষ থেকে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান পরিচালক আলেমা মাহমূদা নূরুল আমিন, আলেমা সারা মাহমুদ, সহযোগী পরিচালক লুৎফুন নাহার ইউসুফ।

উইকিপিডিয়ার বিবরণ মতে এবছর ১১৬ টি দেশে হিজাব দিবস পালিত হচ্ছে। অনেক অমুসলিম নাগরিক এবং সংগঠন ও হিজাব দিবসের প্রতি সংহতি প্রকাশ করেছে। নিশ্চয়ই এটি সমগ্র মুসলিম নারীদের জন্য বিরাট অর্জন। আর এই মহতি উদ্যোগের পেছনে রয়েছেন একজন বাংলাদেশী নারী -এটা আমাদের বাড়তি প্রেরণা দেয়।

এদিকে কাতার আলোর কালচারাল সেন্টারের মহিলা বিভাগের পক্ষ থেকে বিশ্ব হিজাব দিবস উপলক্ষে জনসাধারণের জন্য একটি বিশেষ আহ্বান জানিয়েছেন।

হিজাব মুসলিম নারীর ধর্মীয় দায়িত্ব ও মানবাধিকার।কোনভাবেই এই অধিকার ক্ষুন্ন হতে দেয়া যাবে না। বাংলাদেশেরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হিজাব ও পর্দা করতে নিষেধ করা হয়।এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবী জানাই।

কর্মক্ষেত্রে ও অনেক নারীকে হিজাব ও পর্দা পালনে বাধা দেয়া হয়।আমরা সরকার ও মানবাধিকার সংগঠনেগুলোকে এ ব্যাপারে সোচ্চার ও যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাই। মা বোনদেরকে ফ্যাশনেবল হিজাবের পরিবর্তে শরয়ী পর্দা পালনের আহবান জানাই।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ