মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’ এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর

ইয়েমেনে হামলা ইস্যু নিয়ে মুখ খুললেন বাইডেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইয়েমেনে সৌদি জোটের অভিযানের ওপর থেকে সমর্থন তুলে নিচ্ছে বাইডেন প্রশাসন। একই সঙ্গে দেশটিতে চলমান গৃহযুদ্ধ বন্ধ করার বিষয়ে আরো সক্রিয় ভূমিকা রাখার ব্যাপারেও প্রস্তুতি নিচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার প্রেসিডেন্টের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে গৃহযুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অধিক তৎপরতা চালানোর পরিকল্পনার কথাও প্রকাশ করা হয়।

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর বাইডেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে প্রথম বৈঠকে বলেন, এই যুদ্ধ একই সঙ্গে মানবিক ও কৌশলগত বিপর্যয় সৃষ্টি করেছে। এই যুদ্ধ অবিলম্বে শেষ হওয়া দরকার।

এ সময় বাইডেন ইয়েমেনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে টিমোথি লেন্ডার্কিংয়ের নাম ঘোষণা করেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ