সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

মানুষকে ভ্যাকসিন গ্রহণে উৎসাহিত করলেন ‘করোনা মুক্ত হওয়া’ মঈন আলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সবাইকে করোনাভাইরাসের টিকা গ্রহণ করতে আহ্বান জানিয়েছেন ইংল্যান্ড ক্রিকেট দলের অলরাউন্ডার মঈন আলি। যখনই সুযোগ পাবেন, তখনই তিনি নিজে টিকা গ্রহণ করবেন বলেও জানান।

তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৪ দিন আইসোলেশনে থাকার চেয়ে টিকা গ্রহণ করাই শ্রেয়।

রোববার ভারতের চেন্নাইয়ে বসে জুম কনফারেন্সে মঈন বলেন, ‘এ মুহূর্তে হলে আমি টিকা নিয়ে নিতাম এবং অবশ্যই আমার পরিবার ও অন্যদেরও নিতে বলতাম।’

প্রসঙ্গত শ্রীলংকা সফরে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হন মঈন আলি। ১৪ দিন আইসোলেশনে কাটানোয় দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে পড়েন মঈন। তার কাছাকাছি সংস্পর্শে আসা ক্রিস ওকসকেও এক সপ্তাহের আইসোলেশনে থাকতে হয়েছে। এরই মধ্যে করোনামুক্তির পর দলে ফিরেছেন তিনি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ