মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের প্রতিবাদে রাজধানী ইয়াঙ্গুনে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সেনা অভ্যুত্থানের প্রতিবাদে মিয়ানমারের প্রধান শহর ইয়াঙ্গুনের রাস্তায় বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। শনিবার ক্ষমতাচ্যুত নেতা অং সান সু চিসহ রাজনৈতিক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

আল জাজিরা জানায়, বিক্ষোভকারীরা ‘সামরিক স্বৈরাচার ব্যর্থ হোক, গণতন্ত্রের জয় হোক’ স্লোগান দেয়। ‘সামরিক একনায়কের বিরুদ্ধে’ লেখা ব্যানার বহনের সাথে সাথে সু চির দল এনএলডির প্রতীক লাল পোশাক পরে বিক্ষোভকারীরা সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেয়।

এর আগে সোমবার মিয়ানমারের সামরিক বাহিনী, তাতমাদাও দেশটিতে সেনা অভ্যুত্থান ঘটায় এবং প্রেসিডেন্ট উইন মিন্ট ও স্টেট কাউন্সিলর অং সান সু চিসহ রাজনৈতিক নেতাদের গ্রেফতার করে। সাথে সাথে দেশটিতে এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করা হয়।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ