বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’

ফিলিস্তিনের শীর্ষ কবি ‘মাওরিদ বারঘুতি’ ইন্তেকাল করেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনের শীর্ষ কবি মাওরিদ বারঘুতি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার জর্ডানের রাজধানী আম্মানে তিনি মৃত্যুবরণ করেন। ১৯৪৪ সালে জন্ম নেওয়া বারঘুতি কায়রোতে পড়াশোনা করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

আল জাজিরা এক প্রতিবদেনে জানিয়েছে, মাওরিদ বারঘুতি জীবনের বেশির ভাগ সময় নির্বাসনে কাটিয়েছেন। তার আত্মজীবনীমূলক রচনা ‘আই স রামাল্লাহ’ তাকে আন্তর্জাতিকভাবে পরিচিতি এনে দেয়।

বারঘুতির অনবদ্য এই সৃষ্টিকে বিখ্যাত ফিলিস্তিনি লেখক ও বুদ্ধিজীবী এডওয়ার্ড সাঈদ বলেছেন, বইটি ফিলিস্তিনিদের উদ্বাস্তু থাকার সবচেয়ে বড় দলিল।

বারঘুতির মৃত্যুতে ফিলিস্তিনের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আতেফ আবু সাইফ শোক প্রকাশ করে বলেছেন, জাতীয় সংগ্রাম ও সৃজনশীলতার এক প্রতীককে হারালো আরব বিশ্ব। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) প্রতিনিধি থাকলেও বারঘুতি রাজনীতি থেকে নিজেকে সব সময় দূরে রেখেছেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ