বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’

পশ্চিমতীরে ফিলিস্তিনিদের বিক্ষোভ মিছিলে ইসরায়েলের হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অধিকৃত পশ্চিমতীরে ইহুদিবাদীদের দখল-নির্যাতনের প্রতিবাদে শুক্রবার ফিলিস্তিনিরা বিক্ষোভ মিছিল বের করলে এতে হামলা চালায় ইসরায়েলের সেনাবাহিনী।

এ সময় তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও নির্বিচারে লাঠিচার্জ করে ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে একজন ফিলিস্তিনি আহত হয়েছেন।

পশ্চিমতীরে একের পর এক ফিলিস্তিনি গ্রাম জবরদখল করে সেখানে অবৈধ ইহুদি বসতি নির্মাণের প্রতিবাদে শুক্রবার হাজার হাজার ফিলিস্তিনি বিক্ষোভ মিছিলে অংশ নেন।

এ সময় ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের ওপর রাবার বুলেটের পাশাপাশি বুলেটও ব্যবহার করে। ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে পাথর ছুড়ে মারেন ফিলিস্তিনিরা। কাঁদানে গ্যাসের কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়েন।

-এএ