মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’

যুক্তরাষ্ট্রে বন্দুকের দোকানে গোলাগুলি, নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের নিউ অরল্যান্সে একটি বন্দুকের দোকানে গোলাগুলিতে নিহত হয়েছেন ৩ জন। পুলিশের বরাতে গণমাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, স্টাফদের সঙ্গে তর্কবিতর্কে জড়িয়ে পড়েন এক ক্রেতা। একপর্যায়ে ক্রেতা ও স্টাফদের মধ্যে গুলিবিনিময় হলে ঘটনাস্থলেই তিনজন মারা যান।

জেফারসন বন্দুক স্টোরে গোলাগুলির খবর ছড়িয়ে পড়লে ওই এলাকায় থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়। আতঙ্কে অনেকেই দোকান বন্ধ করে দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় নিরাপত্তা বাহিনী।

স্থানীয় পুলিশ আরও জানায়, পাল্টাপাল্টি গোলাগুলিতে দুজন নিরস্ত্র লোকও আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরো ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্তে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ