শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

খাসোগি হত্যা: সালমানকে ফোন করতে পারেন বাইডেন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাংবাদিক জামাল খাসোগির হত্যার গোয়েন্দা প্রতিবেদন প্রকাশের আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সৌদি আরবের বাদশাহ সালমানকে ফোন করতে পারেন।

আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, এই ফোনালাপ হওয়ার সম্ভাবনা রয়েছে।

সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, নির্ধারিত সময়ে ফোনকলটি যদি হয়, তবে তা হবে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের সঙ্গে সৌদির বাদশাহ সালমানের প্রথম ফোনালাপ। অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা থাকলেও খাসোগির মামলার বিষয়টি অগ্রাধিকার পাবে। খাসোগি হত্যার প্রতিবেদনটি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালকের দফতর। প্রতিবেদনটি বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) প্রকাশ করা হতে পারে।

সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার নির্দেশদাতা হিসেবে মোহাম্মদ বিন সালমানকে সন্দেহ করা হয়। হত্যার পর পশ্চিমা গোয়েন্দা সংস্থার মূল্যায়নেও এই বিষয়টি উঠে আসে। সৌদির যুবরাজ এই হত্যায় তার সরাসরি সম্পৃক্ততার কথা অস্বীকার করে আসছেন। তবে সৌদির শাসক হিসেবে তিনি এই হত্যার দায় এড়াতে পারেন না বলে স্বীকার করেন।

২০১৮ সালের অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে নির্মমভাবে খুন হন সাংবাদিক জামাল খাসোগি। তিনি সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কট্টর সমালোচক ছিলেন। সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার নির্দেশদাতা হিসেবে মোহাম্মদ বিন সালমানকে সন্দেহ করা হয়। হত্যার পর পশ্চিমা গোয়েন্দা সংস্থার মূল্যায়নেও এই বিষয়টি উঠে আসে।

সৌদির যুবরাজ এই হত্যায় তার সরাসরি সম্পৃক্ততার কথা অস্বীকার করে আসছেন। তবে সৌদির শাসক হিসেবে তিনি এই হত্যার দায় এড়াতে পারেন না বলে স্বীকার করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ