মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

জান্নাত পেতে হলে আদবওয়ালা হতে হবে: চরমোনাই মাঠে মুফতি ওমর ফারুক সন্ধীপী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
চরমোনাই ময়দান থেকে

জান্নাত পেতে হলে আমাদের সবাইকে আদব ওয়ালা হতে হবে। জান্নাত পাওয়ার শর্ত হলো গোনাহ মাফ হওয়া। আদব ওয়ালা হওয়া। নৈতিক অবক্ষয় ও অধপতন একমাত্র আদব ছেড়ে দেয়ার কারনে।

চরমোনাই ময়দানে আজ ২৪ ফেব্রুয়ারি (বুধবার) রাত ৮ টা ৩০ মিনিটে ইসলামী আন্দোলনের শরীয়া বোর্ডের উপদেষ্টা মুফতি ওমর ফারুক সন্ধীপী এ বয়ান পেশ করেন।

তিনি আগত মুসল্লিদের আরও বলেন, মুসলিম উম্মাহর এই মুহুর্তে সবচেয়ে বড় প্রয়োজন হলো ঐক্য। আর আমাদের ঐক্য হলে পৃথিবীর কোন শক্তি তা ভেঙ্গে ফেলার শক্তি রাখে না। এক আর নেক ছাড়া আমাদের কোন বিকল্প নেই। আমরা এক আর নেককার হয়ে হাতে হাত রেখে ইসলামের জন্য কাজ করব ইনশাআল্লাহ।

প্রসঙ্গত, বুধবার বরিশালের কীর্তনখোলা নদীর তীরে চরমোনাই ময়দানে ৩দিন ব্যাপী বার্ষিক মাহফিল (ফাল্গুন) শুরু হয়েছে। মাহফিল চলবে আগামী ২৭ তারিখ বাদ ফজর পর্যন্ত। চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের আখেরী মুনাজাতের মাধ্যমে ২৭ ফেব্রুয়ারি (শনিবার) বাদ ফজর শেষ হবে এ মাহফিল।

জানা গেছে, মাহফিলের ৩দিনে মোট ৭টি বয়ান হবে। এর মাঝে ৫টি বয়ান করবেন চরমোনাইয়ের প্রধান পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। আর ২টি বয়ান করবেন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। এছাড়াও মাহফিলে আগত বিদেশী উলামায় কেরামগণ মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান করবেন বলে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ