বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১২ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৪১ অভিবাসীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফ্রিকা থেকে উন্নত জীবনের আশায় ইউরোপে পাড়ি জমানোর সময় এ ঘটনা ঘটে।

গতকাল বুধবার জাতিসংঘের শরণার্থী ও অভিবাসন সংস্থার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, শনিবার এই নৌকাডুবির ঘটনা ঘটে। খবর এবিসি নিউজের

জাতিসংঘের শরণার্থী ও অভিবাসন সংস্থার যৌথ বিবৃতিতে আরো জানানো হয়, গত ১৮ ফেব্রুয়ারি অন্তত ১২০ অভিবাসীকে নিয়ে লিবিয়া উপকূল থেকে ইউরোপের উদ্দেশে রওনা দেয় নৌকাটি। যুদ্ধবিধ্বস্ত লিবিয়া থেকে উন্নত জীবনের প্রত্যাশায় অভিবাসীরা অবৈধ পথে ইউরোপে পাড়ি জমাচ্ছিলেন। এর দুই দিন পরে ওই নৌকাডুবির ঘটনা ঘটে।

যৌথ ওই বিবৃতিতে বলা হয়, প্রায় ১৫ ঘণ্টা ধরে নৌকা থেকে যাত্রীরা সম্ভাব্য সব উপায়ে সাহায্য চাইতে থাকেন। এই সময় ছয়জন পানিতে পড়ে মারা যান, দুইজন একটি নৌকা দেখে সাঁতরে বাঁচার চেষ্টা করে ডুবে যান। তারও প্রায় তিন ঘণ্টা পর ভস ট্রাইটন জাহাজ নৌকাটির কাছে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। তবে কঠিন এবং জটিল উদ্ধার অভিযানের সময় বহু অভিবাসী প্রাণ হারায়।

ডুবে যাওয়া অভিবাসীদের মধ্য থেকে মাত্র একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বেঁচে যাওয়াদের উদ্ধার করে জাহাজটি ইতালির বন্দর শহর পোর্টো এম্পেদেকোলেতে নিয়ে যায়। এখনও নিখোঁজদের মধ্যে তিন শিশু ও চার নারী রয়েছে।

২০১৪ সাল থেকে এ পর্যন্ত আফ্রিকা থেকে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করার সময় সাগরে ডুবে অন্তত ২০ হাজারের বেশি অভিবাসী ও শরণার্থীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৭ হাজারের বেশি অভিবাসীর মৃত্যু হয়েছে ভূমধ্যসাগরে। জাতিসংঘ এই নৌপথটিকে সবচেয়ে বিপজ্জনক অভিবাসন পথ আখ্যা দিয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ