মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্বালানি ও বিদ্যুৎ খাত এখন আর শুধু ‘চ্যালেঞ্জ’ নয়, বড় সমস্যা’  সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত ফেরতের হিড়িক আলিমে অনলাইন ভর্তি নিয়ে সতর্ক করল মাদরাসা শিক্ষা বোর্ড ইফার বোর্ড অব গভর্নরস গঠিত, নতুন যুক্ত হলেন তিন আলেম লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

জাতিসংঘ রাষ্ট্রদূতকে বহিষ্কার করল মিয়ানমার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সেনাশাসকদের সরাতে সাহায্য প্রার্থনা করায় নিজেদের জাতিসংঘ রাষ্ট্রদূতকে বহিষ্কার করার কথা জানিয়েছে দেশটির ক্ষমতাসীনরা।

রাষ্ট্রদূত ক্যাও মোয়ে তুন তার আবেগী ভাষণে শুক্রবার জাতিসংঘের অধিবেশনে বলেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত কারোই সেনাদের সহযোগিতা করা উচিত হবে না।

কয়েক দশক ধরে জনগণকে দমন ও শোষণ করার জন্য সেনাবাহিনীকে দোষারোপ করেন রাষ্ট্রদূত তুন। তার কথায়, অবর্ণনীয় ও সহিংস পন্থায় জাতিগোষ্ঠী সংখ্যালঘুর বিরুদ্ধে হামলা চালিয়েছে তারা, যা মানবতা ও যুদ্ধাপরাধের শামিল।

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণে তিনি সামরিক সরকারের প্রতি চাপ সৃষ্টি করতে, তাদের স্বীকৃতি না দিতে এবং সহযোগিতা না করার জন্য বিশ্ব সমাজের প্রতি আবেদন জানান।

রাষ্ট্রদূত তুন বলেন, আমরা আগেকার দিনে ফিরে যেতে চাই না। বার্মার জনগণ প্রতিবাদের মাধ্যমে বিশ্বকে তাই জানিয়েছে।

তার এই ভাষণের পর সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে বরখাস্তের ঘোষণা দেয়া হয়।

উল্লেখ্য, ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতায় আসে সেনাবাহিনী। গ্রেফতার করা হয় অং সান সু চিসহ তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) শীর্ষস্থানীয় নেতাদের। অভ্যুত্থানে প্রতিবাদে দেশটিতে বিক্ষোভ চলমান রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ