সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

হাদিসের দরসে ব্যবহৃত ১৫০ টাকার গ্লাস বিক্রি হলো ১৫ হাজার টাকায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের ঐতিহ্যবাহী দীনি দরসগাহ জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহে হজরত শাহজালাল রহ. সিলেট এর দাওরায়ে হাদিসের ক্লাসে উস্তাদের ব্যবহৃত ১৫০ টাকা দামের পানি খাওয়ার গ্লাস নিলামে তুলা হলে এর মূল্য পৌঁছে ১৫ হাজার টাকায়। বছরের শুরুতে গ্লাসটি ১৫০ টাকায় কেনা হয়েছিলো বলে জানিয়েছেন জামেয়া দরগাহর দাওরায়ে হাদিসের শিক্ষার্থী মুহাম্মাদ শরীফ উদ্দীন।

জামেয়া কাসিমুল উলুমের শাইখুল হাদিস মুফতি মুহিব্বুল হক গাছবাড়ি, শায়খ সালেহ আহমদ জকিগঞ্জী ও মুফতি আতাউর রহমান সিলেটীসহ অন্যান্য ওস্তাদবৃন্দের বরকত লাভের জন্য ১৫ হাজার টাকায় গ্লাসটি কিনে নেন জামেয়া দরগাহর দাওরায়ে হাদিসের শিক্ষার্থী সাঈদ বিন বশির।

নিলাম শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সাঈদ বিন বশির বলেন, ‘গাছবাড়ী হুজুরের সনদে এক ওয়াসেতা পরেই আল্লামা কাশ্মিরি। আবার অন্য আরেকটি সূত্রে এক ওয়াসেতা পরেই হুসাইন আহমদ মাদানি রাহিমাহুমাল্লাহ’র সাথে মিলে যায়। তো এমন একজন মনীষী যে গ্লাস দিয়ে পানি পান করেছেন, আমি মূলত অনেক আগ থেকেই এই গ্লাসটি নেওয়ার জন্য আগ্রহী এবং উন্মুখ ছিলাম। টাকাতো বড় কথা নয়, টাকা আসবে যাবে; কিন্তু এমন সুযোগ তো আর সব সময় আসে না। তাই সুযোগটিকে কাজে লাগালাম। আমি গ্লাসটি কিনতে পেরে রবের শুকরিয়া আদায় করছি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ