সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

বাজিতপুর উপজেলা ইমাম-উলামা পরিষদের মাহফিল ১৭ মার্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাজিতপুর উপজেলা ইমাম-উলামা পরিষদের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। আগামী ১৭ মার্চ বুধবার সকাল ১০টা থেকে ঐতিহাসিক ডাকবাংলা ময়দানে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন- কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহা. আফজাল হোসেন।

বাজিতপুর উপজেলা ইমাম-উলামা পরিষদের সভাপতি, শাইখুল হাদীস মাওলানা আব্দুল আহাদের সভাপতিত্বে সম্মেলনে আমন্ত্রিত অতিথিদের মধ্যে থাকবেন- আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী, আল্লামা উবায়দুর রহমান খান নদভী, আল্লামা আবু তাহের জিহাদী।

বিশেষ অতিথিদের মধ্যে থাকবেন- বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ ছারওয়ার আলম, বাজিতপুর পৌরসভার মেয়র মুহাম্মদ আনোয়ার হোসেন আশরাফ, কিশোরগঞ্জ আঞ্চলিক উলামা পরিষদের সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন কাসেমী।

সম্মেলন পরিচালনা করবেন- বাজিতপুর উপজেলা ইমাম-উলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি মুজিবুর রহমান কাসেমী।

-এএ