শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

চলছে ‘তাহফিজ’ আয়োজিত দেশের সর্ববৃহৎ কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ডফিনাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব।।

মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত দশম ‘জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা’র গ্র্যান্ডফিনাল অনুষ্ঠিত হচ্ছে আজ। রাজধানী যাত্রাবাড়ীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার স্থায়ী ক্যাম্পাস মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে দেশের সর্ববৃহৎ কোরআন প্রতিযোগিতার এ গ্র্যান্ডফিনাল।

গ্র্যান্ডফিনালে প্রধান অতিথি হিসেবে আছেন দারুল উলুম দেওবন্দের সাবেক নাজেমে তা’লীমাত আল্লামা আফজাল কাঈমূরী।অনুষ্ঠানে বিচারক হিসেবে থাকবেন ইরানের বিখ্যাত কারী শাইখ সাঈদ তূসী, মিশরের বিখ্যাত কারী থাকবেন শায়খ মাহমুদ তূখী। প্রধান বিচারক হিসেবে থাকবেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি হাফেজ ক্বারী আব্দুল হক। এছাড়া এতে সভাপতিত্ব করবেন মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়খ নেছার আহমাদ আন নাছিরী।

অনুষ্ঠানের সভাপতি শায়খ নেছার আহমাদ আন নাছিরী দেশের সর্ববৃহৎ এ কোরআন প্রতিযোগিতা বিষয়ে আওয়ার ইসলামকে বলেন, বাংলাদেশি হাফেজে কুরআনগণ সারা বিশ্বেই কুরআন প্রতিযোগিতায় প্রথম পুরস্কার অর্জন করে আসছে। এটা আমাদের জন্য সৌভাগ্যের। তবে সরকারিভাবে তাদের যথাযথ মূল্যায়ন করা হয় না। আমরা তাদের যথাযথ মূল্যায়নের জন্য সরকারের প্রতি আহবান করছি। তাছাড়া শিশু হাফেজে কুরআনদের মূল্যায়ণের নিমিত্তেই আমরা আয়োজন করেছি ‘জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা।’

তিনি আরো বলেন,  দেশের ৫০টি জেলা থেকে ২০ হাজারেরও বেশি প্রতিযোগী থেকে বাছাই করে ২০০জনকে নিয়ে শুরু হয়েছে আজকের গ্র্যান্ডফিনাল। এর মধ্য থেকে বেছে নেয়া হবে ৩৩জনকে। সবশেষে চূড়ান্ত বিজয়ীকে দেখতে অপেক্ষা করতে হবে আজ রাত ৮টা পর্যন্ত।

জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার প্রথম পুরস্কার হিসেবে থাকছে নগদ ১ লক্ষ টাকা। যার পঞ্চাশ হাজার টাকা দেয়া হবে প্রথম স্থান অধিকার করা ছাত্রকে। আর বাকি পঞ্চাশ হাজার দেয়া হবে সেই ছাত্রের উস্তাদকে। যিনি মেহনত করে যোগ্য হিসেবে গড়ে তুলেছেন প্রিয় ছাত্রকে।

বাংলাদেশের সকল জেলার বাছাইকৃত ইয়েসকার্ড প্রাপ্ত হাফেজে কুরআন প্রতিযোগিরা যে কোন তথ্যের জন্য কল করতে পারেন ০১৮৫৭৩০৮৬৯১/০১৬৭৪৪২৭০৮৮

অসাধারণ এ অনুষ্ঠানটি স্পন্সর করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আলিফ লুঙ্গি, তোফায়েল কারস ও ইনফিনিটি শপিং মল।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ