সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

ক্যারিয়ার উন্নতিতে পড়ুন ‘বিক্রয়কর্মীর দিনরাত’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: একই সঙ্গে কয়েকজন একটি কোম্পানীতে জয়েন করে। কেউ প্রমোশন পায় খুব তাড়াতাড়ি, কেউ দেরিতে। অফিসের বস কারো কাজে মুগ্ধ। কাউকে আবার ধমকের উপর রাখে। চাকরিতে এসব বিষয় খুব কমন। কিন্তু আপনি কিভাবে চাকরিতে উন্নয়ন করবেন? অফিসের বস আপনার কাজে মুগ্ধ হবে কিভাবে? জানেন।

এসব বিষয়ে সমাধান পাওয়া যাবে ‘বিক্রয়কর্মীর দিনরাত’ বইটিতে। পেশাগত উন্নয়নের খুঁটিনাটি বিষয়ে বইটি লিখেছেন মুহিব আহমেদ। ব্যবস্থাপনায় স্নাতক ও স্নাতকোত্তর করা পর এমবিএ করেছেন মাকেটিংয়ে। এখন পড়ছেন প্রফেশনাল মাকেটিং নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেলসের করেছেন অনেক বছর ধরে। ক্রেডিট কার্ড, ভোগ্যপণ্য, দালানকোঠা-জমি-ভিলা এমন অনেক কিছুর বিক্রির সঙ্গেই জড়িত হয়েছেন।

একাডেমিক শিক্ষা ও কর্ম জীবনের অভিজ্ঞতা মিশেলে ‘বিক্রয়কর্মীর দিনরাত’ বইটি লিখেছেন মুহিব আহমেদ। বইটির নাম যদিও ‘বিক্রয়কর্মীর দিনরাত’ তবে বইটি যেকোন কর্মজীবীর জন্য উপকারি। যেসব বিষয়ে দক্ষতা অর্জন করা প্রয়োজন, যেসব গুন কর্মজীবনের সাফল্য বয়ে আনবে এসব বিষয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন লেখক। যা আপনার ক্যারিয়ারে ব্যাপক পরিবর্তন আনবে। আপনি হবেন একজন সফল কর্মকতা।

এক নজরে বই

বই: বিক্রয়কর্মীর দিনরাত
লেখক: মুহিব আহমেদ
প্রকাশনী: আদর্শ
মূদ্রিত মূল্য: ২০০ টাকা।

আদর্শ থেকে কিনতে ক্লিক করুন। এবারের বইমেলায় আদর্শের স্টল নম্বর: ৩৮, ৩৯, ৪০, ৪১।
যোগাযোগ: +029 612 877, 01793-296202, মেইল: info@adarsha.com.bd

-এএ