সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

জগলুল হায়দারের ছড়া: ফিরবো আমি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জগলুল হায়দার।।

মাগো তুমি কেমন আছো; কেমন আছেন আব্বা
আমায় নিয়ে আর কেন মা তোমরা অতো ভাববা?
এই যে শুনো, তোমায় দারুণ খুশির খবর দিচ্ছি
পুরাদুস্তর হাফেজ এখন তোমার পাগল পিচ্চি।

সত্যি মাগো ইন্টার্ভিউয়ে পাশ করেছি আমি
এ রমজানে পড়বো কালাম সবচেয়ে যা দামি।

চাটখিলে মা চাকরি হলো বাবাকে দাও বলে-
এই তারাবি কাটবে আমার পুণ্য কোলাহলে।
মা বললেন, মাশাল্লাহ! কবুল করুক আল্লা
ভালো কাজে ভালোর সাথে নিত্য দিবি পাল্লা।

এই বলে মা আবার শুধায়; বাড়ি আসবি কবে-
পরীক্ষা শেষ আর দেড়ি নয় জলদি আসা হবে।
মায়ের চোখে ভাসছে খোকার মায়াবি মুখ ছবি
আজ বিশ্যুদ, শুক্কুর-শনি পার হলেই তো রবি।
সেই রবিবার আসবে খোকা মায়ের খুশি কতো
খোকার প্রিয় খাবারগুলার যোগারে মা রত।

টানাটানির সংসারে মা নিজে খেয়ে বাসি
ছেলের মুখে দেন তো তুলে রাজ্যের সব হাসি।
সেই হাসিটা এবার বুঝি করবে বড় আরো
হাফেজ ছেলের মা যে তিনি, গর্ব কি কম তারো?
বাবা এবং ভাইবোনেরাও আনন্দে পথ চেয়ে
আসবে রবি, রবিবারে এবার ছুটি পেয়ে।

কিন্তু রবি- সেই রবিউল রবিবারের আগে
অস্ত গেলো; মায়ের বুকে নুহুর প্লাবন জাগে।
নুহুর প্লাবন রুহুর মাঝে হু হু কাঁদে নিজে
রবিবারের পথ এসেছে রবিই আসেনি যে।

কেমনে আসি, বদলা নিতে তোমার ছেলের খুনে
সাথীরা যে হরতালে আজ পথে মিছিল বুনে।
সেই মিছিলের মুখে মাগো আমায় খুঁজো তুমি
প্রাণ দিয়েছি দেইনি ঈমান জানুক জন্মভূমি।

নোট: ‘মা আমি চাটখিলের একটি মসজিদে ইন্টারভিউ দিয়ে রমজানের খতমে তারাবির জন্য ইমাম নির্বাচিত হয়েছি। গতকাল আমার পরীক্ষা শেষ, রোববার বাড়ি ফিরবো।’

বৃহস্পতিবার চট্টগ্রামের হাটহাজারী থেকে শেষবারের মতো মাকে ফোন দিয়ে এ কথাগুলো বলেছিল হাফেজ রবিউল হোসাইন। কিন্তু হাফেজ রবিউল হোসাইন এর আর বাড়ি ফেরা হলো না! স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে হাটহাজারীতে পুলিশের গুলিতে প্রাণ হারান এ কোরআনে হাফেজ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ