সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

মঈন আলীর অনুরোধে জার্সি থেকে মদের এড সরালো চেন্নাই সুপার কিংস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঘনিয়ে আসছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসর। আসন্ন চতুর্দশ আসরে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসে খেলবেন ইংলিশ অল-রাউন্ডার মঈন আলী। ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার একজন ইসলাম ধর্মাবলম্বী। ধর্মবিশ্বাসের কারণেই মদ্যপান করেন না।

তাই তিনি জার্সি থেকে মদ প্রস্তুতকারক সংস্থার লোগো সরিয়ে নিতে বলেছিলেন। তার অনুরোধ রেখেছে চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ। মঈন এখন মদের লোগো ছাড়া জার্সি পরতে পারবেন।

নিজের ধর্মের প্রতি বিশ্বস্ত থাকতে মঈন আলী কোনো মদ্য প্রস্তুতকারক সংস্থাকে প্রমোটও করেন না। এর আগে কোহলির দল ব্যাঙ্গালুরুর জার্সি হোক, বা ইংল্যান্ডের জাতীয় দলের জার্সি- সব ক্ষেত্রেই মঈন এই রীতি মেনে চলেছেন। চেন্নাইর নতুন জার্সিতে SNJ 10000 এর লোগো আছে। যা চেন্নাইয়ের পানীয় প্রস্তুতকার কম্পানি 'এসএনজে'র একটি শাখা। মইনের আবেদন রেখেই চেন্নাই তার জার্সি থেকে সংশ্লিষ্ট লোগো সরিয়ে দিয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ