সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

ফেসবুক আনছে ‘ডেটিং’ নামের নতুন অ্যাপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার নতুন ডেটিং অ্যাপ আনতে যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। যার নাম দেওয়া হয়েছে ‘স্পার্কড’। অ্যাপটির মাধ্যমে প্রথমে চার মিনিটের ভিডিও ডেটিং করা যাবে।

জানা গেছে, অ্যাপটি নিয়ে বর্তমানে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে ফেসবুক। ম্যাসেজ দিয়ে নয়, অ্যাপটি চলবে সরাসরি ভিডিওকলের মাধ্যমে। বাজারের অন্য ডেটিং অ্যাপের তুলনায় এটি আলাদা হবে মূলত। এ প্রসঙ্গে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জ জানিয়েছে, এই অ্যাপের মাধ্যমে চার মিনিটের ভিডিও করার ব্যবস্থা থাকবে।

তবে থাকবে না কোনো পাবলিক প্রোফাইল। যুক্তরাষ্ট্রের একটি শহরের ৪৭ জন মানুষ ইতিমধ্যে এই অ্যাপের পরীক্ষামূলক ব্যবহারে অংশ নিয়েছে। অ্যাপটিতে নিবন্ধনের সময় এর ব্যবহারকারীদের বেশকিছু প্রশ্নের উত্তর দিতে হয়।

কোন ধরনের মানুষের সঙ্গে তিনি ডেট করতে চান সে কথা স্পষ্টভাবে উল্লেখ করতে হয়। অ্যাপটিতে কারও সঙ্গে ডেটের শিডিউল পেলে ১০ মিনিটের ভিডিও করার অনুমতি মিলবে। এই অ্যাপ অ্যাপলের অ্যাপ-স্টোর বা গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে হবে না। সরাসরি ব্রাউজার থেকেই সাইনআপ করতে হবে।

উল্লেখ্য, স্পার্কড অ্যাপ ফেসবুকের প্রথম ডেটিং অ্যাপ নয়। ২০১৯ সালে তারা ফেসবুক ডেটিং নামে একটি অ্যাপ চালু করেছিল।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ