সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইশা ছাত্র আন্দোলনের সাহরী বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আজ পহেলা মে-২১ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর উদ্যোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতি সৈয়দ এসহাক মুহাম্মদ আবুল খায়ের এবং ইশা ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম এর নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, পলাশীর মোড়, শহীদ মিনার, কার্জন, শেখ রাসেল টাওয়ার ও চানখারপুল মোড়সহ বিভিন্ন এলাকায় ছিন্নমূল মানুষের মাঝে সাহরী বিতরণ করা হয়।

সাহরী বিতরণ কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক এম এ হাসিব গোলদার, কেন্দ্রীয় সদস্য শফিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি মাহমুদুল হাসান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইমরান হোসাইন নূর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক মুহাম্মাদ আল-আমীন, ইয়াসিন আরাফাত, খায়রুল আহসান মারজান ও মুহাম্মাদ আবু বকর প্রমূখ।

-কেএল