মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মহামারীর কারণে এক বছরের বেশি সময় বন্ধ থাকা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রমে গতি আনতে অনলাইনে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের চূড়ান্ত পরীক্ষা নিতে বলেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-ইউজিসি।

বৃহস্পতিবার পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে ইউজিসির ভার্চুয়াল বৈঠকে অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত আসে।করোনাভাইরাস মহামারীর কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এই সময়ে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস হলেও পরীক্ষা হচ্ছে না।

সংক্রমণের নিম্নগতির মধ্যে গত ২২ মার্চ শিক্ষামন্ত্রী দীপু মনি আগামী ২৪ মে থেকে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়ার কথা জানিয়েছিলেন। ২৪ মে পর্যন্ত অনলাইনে ক্লাস চললেও কোনো ধরনের পরীক্ষা নেওয়া যাবে না বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী।তবে মহামারীর দ্বিতীয় ঢেউয়ের কারণে ঘোষিত সময়ে বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

ফলে গত এক বছর ধরে দুই সেমিস্টারের পরীক্ষা আটকে থাকায় ৪৯ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের কয়েক লাখ শিক্ষার্থী দীর্ঘ সেশনজটের শঙ্কায় রয়েছেন।

মহামারী পরিস্থিতি আরও দীর্ঘ হতে পারে, সে আশঙ্কা থেকেই শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত এসেছে বলে জানিয়েছেন ইউজিসির সদস্য সাজ্জাদ হোসাইন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ